হে আমার প্রভু! আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের সাথে যুক্ত করুন;
মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ-কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নিই অকৃত্রিম ভালোবাসা।
Ya Rab, Place me among the inheritors of the Garden of Pleasure.
আমি একনিষ্ঠ হয়ে তাঁর দিকে আমার মুখ ফিরিয়ে নিচ্ছি যিনি আকাশ আর জমিনের সৃষ্টিকর্তা। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।
ইয়া রব, আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমার নিজের আত্মার অনিষ্ট থেকে ও রক্ষা করুন।
ইয়া রব, বরফ ও তুষারের [গলিত] পানি দিয়ে আমার পাপ ধুয়ে দিন, আর আমার হৃদয়ের সকল পাপ পবিত্র করুন, ঠিক যেমন সাদা পোশাক ময়লা থেকে পরিষ্কার করা হয়।
ইয়া রব, তুমি যেমন আমার বাহ্যিক রূপ সুন্দর করেছ, তেমনি আমার চরিত্রও সুন্দর করে দাও।
ইয়া রব, আপনার [ভালোবাসা] আমার কাছে আমার নিজের চেয়ে, আমার পরিবারের থেকে এবং ঠান্ডা পানির চেয়েও প্রিয় করে দিন।
ইয়া রব! আমার হৃদয়ে ঈমানকে আপনি পুনরুজ্জীবিত করে দিন।
ইয়া রব, তুমিই শান্তি, তোমার থেকেই শান্তি আসে, হে মহিমা ও সম্মানের মালিক।
আমি আল্লাহর পরিপূর্ণ কালামের আশ্রয় প্রার্থনা করছি, তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে।
ইয়া রব! আমার হৃদয়ে কারো প্রতি ঘৃণা রেখো না।
ইয়া রব! আমি আশ্রয় প্রার্থনা করছি উঁচু থেকে পড়ে যাওয়া, ধসে পড়া ভবনের ধাক্কায় পিষ্ট হওয়া, ডুবে যাওয়া এবং পুড়ে মারা যাওয়া থেকে।
Ya Rab, Make My Reckoning Easy On the Day Of Judgment.
ইয়া রব, মুষলধারায় উপকারী বৃষ্টি বর্ষণ করুন।
ইয়া রব, আমি তাড়াতাড়ি করে আপনার নিকট এসেছি, যাতে আপনি সন্তুষ্ট হন।
ইয়া রব, আমাকে, আমার পিতা-মাতাকে, যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী-পুরুষকে ক্ষমা করুন।